কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ। আটক রহমত উল্লাহ (৩৫) পৌর এলাকার পুরান পল্লান পাড়ার কালা মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে পৌরসভার হেচ্ছার খাল সংলগ্ন কালা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ৫০ হাজার ইয়াবাসহ রহমত উল্লাহকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

