ঢাকাSaturday , 14 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল পিকআপ চালকের

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা নামক স্থানে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া চারজন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।