ঢাকাMonday , 9 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে গুলি করে টাকা ছিনতাই : মূলহোতা গ্রেফতার

Link Copied!

সাভার প্রতিনিধি : সাভারের আমিনবাজার এলাকায় ইতালি প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনার মূলহোতাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ নিয়ে সাভার মডেল থানায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করা হলো।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪-এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
রোববার রাত ১টার দিকে রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এ মামলার মূলহোতা গ্রেফতার গোলাম মোস্তফা শাহীন (৫০) ওরফে মোশারফ বগুড়ার বাসিন্দা।
র‌্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যুতা ও হত্যাসহ নিয়মিত মামলা রয়েছে। তিনি কোম্পানি নামে একটি আন্তঃজেলা ডাকাত দল গঠন করে মূলহোতা হিসেবে ঢাকাসহ আশপাশের জেলায় ডাকাতি করে আসছিলেন।
আগের অভিজ্ঞতা থেকেই গ্রেফতার এড়াতে দলের প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দিতেন। টার্গেট বাছাই করা থেকে শুরু করে অস্ত্রের জোগান সবই দিতেন। নিজের মোটরসাইকেল ও প্রাইভেটকার ডাকাতির কাজে ব্যবহার করতেন।
দুই মাস আগে জামিনে বের হয়ে পুনরায় ডাকাত দল গঠন করে ডাকাতি শুরু করেন। ২৮ অক্টোবর আমিনবাজার এলাকায় ইতালি প্রবাসীর পাঁচ লাখ ৭০ হাজার টাকার ডাকাতির মূল পরিকল্পনাকারী তিনি।
র‌্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, ডাকাতি মামলায় এ নিয়ে চার আসামিকে গ্রেফতার করা হলো। ডাকাত দলের মূলহোতা গোলাম মোস্তফা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।