ঢাকাThursday , 5 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ-দীপিকার সঙ্গে জন আব্রাহামের আকাশছোঁয়া পারিশ্রমিক

Link Copied!

বিনোদন ডেস্ক : বেশ লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরতে চলছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের এই সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ নামের এ সিনেমায় শাহরুখের নায়িকা হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই সিনেমায় আরও অভিনয় করবেন বলে চূড়ান্ত হয়েছে বলিউড তারকা জন আব্রাহাম।
পাঠান দিয়ে ধুম, কাবুল এক্সপ্রেস এবং নিউইয়র্কের পর জন আবারও যশরাজের সিনেমায় কাজ করতে চলেছেন। বলিউডপ্রেমীদের জন্য বেশ বড় খবর এটি। নভেম্বরেই কথা রয়েছে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার। এখানে জনকে ভিলেন চরিত্রে দেখা যাবে।
এরমধ্যে জানা গেল নতুন এক খবর। ‘পাঠান’- এ অভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এ মুহূর্তে জন তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় পার করছেন। তার ছবিগুলো পরপর বক্স অফিসে হিট করেছে। নিজেকে তিনি সফল অভিনেতা হিসেবে প্রযোজকদের কাছে প্রমাণ করেছেন। সম্প্রতি তাই তিনি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সিনেমার জন্য। আর ৬০ দিনের শিডিউল দেয়া ‘পাঠান’ সিনেমার জন্য তার দাবি ২০ কোটি।
বর্তমানে জন ব্যস্ত রয়েছেন তার ‘সত্যমে জয়তে ২’ সিনেমার শুটিং নিয়ে। এর কাজ শেষে আসছে জানুয়ারিতে তিনি শাহরুখ-দীপিকার সঙ্গে যুক্ত হবেন। জানা গেছে, ৫০ বছর পূর্তি করা প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জন আব্রাহামের পারিশ্রমিকের বিষয়টি মেনে নিয়েছে।
ধারনা করা হচ্ছে ‘ওয়ার’ সিনেমার হৃতিক রোশন-টাইগার শ্রফের আমেজেই এই ছবিটি বানাতে চলেছেন সিদ্ধার্থ। যশরাজ থেকে তার সর্বশেষ ‘ওয়ার’ ছবিটি দারুণ সাফল্য পেয়েছে। সেই অনুপ্রেরণাতেই এবার নতুন ছবি বানাতে চলেছেন তিনি।