ঢাকাWednesday , 4 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধলেন সজল ও আইরিন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেতা সজল নূর। মডেলিং দিয়ে যাত্রা করে প্রায় দুই দশক মাতিয়ে রেখেছেন অভিনয়ে। ছোট পর্দার প্রিয়মুখ, নিয়মিত অভিনেতা তিনি। কাজ করেছেন কিছু চলচ্চিত্রেও। চিত্রনায়িকা পূজার সঙ্গে মুক্তির অপেক্ষায় আছে তার ‘জ্বিন’ নামের ছবি।
এদিকে সজলের মতোই মডেল হয়ে যাত্রা করেছিলেন আইরিন সুলতানা। তবে তিনি নিজেকে ব্যস্ত করে তুলেছেন চলচ্চিত্রে। পাশাপাশি দেখা গেছে তাকে বিভিন্ন তারকা কণ্ঠশিল্পীদের মিউজিক ভিডিওিতে। পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রে।
সজল ও আইরিন এবার এক হলেন একটি বিজ্ঞাপনের জন্য। ডাকপিয়ন ডট কমের ভার্চুয়াল ট্রাই অনের টিভিসিটির শুটিং হচ্ছে উত্তরায়। আজ ৪ নভেম্বর সেখানে অংশ নিয়েছেন দুই তারকা। বাংলাদেশে প্রথমবারের মতো ভার্চুয়াল ট্রাই অন গ্লাস নিয়ে এসেছে ডাকপিয়ন.কম। সেটাই তুলে ধরা হবে এই টিভিসিতে।
এআরবিডটের ব্যানারে এটি নির্মাণ করছেন যুগল নির্মাতা বেলাল ইমু। চিত্রধারণে আছেন জাহিদ হোসাইন।
এই কাজটি নিয়ে সজল বলেন, ‘অভিনয় নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে। নাটক তো রয়েছেই, সিনেমা নিয়েও কিছু কাজ হাতে আছে। তারমধ্যে এই টিভিসিতে কাজের প্রস্তাব এলো। আইডিয়া, টিম এবং সবকিছু পছন্দ হওয়ায় কাজটি করছি। আইরিনের সঙ্গেও কাজের অভিজ্ঞতা চমৎকার। আশা করছি অনেকদিন পরা আমার অভিনীত বিজ্ঞাপনটি ভালো লাগবে দর্শকের।’
‘খুব সুন্দর একটি গল্প আছে বিজ্ঞাপনটিতে। যৌক্তিক ও স্মার্টলি উপস্থাপনের চেষ্টা করছেন পরিচালক। সেইসঙ্গে সজল নূরের সঙ্গে প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করছি। নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে। উপভোগ করে কাজ করছি। আশা করি দর্শকও বিজ্ঞাপনটি উপভোগ করবেন’- বললেন আইরিন।
ডাকপিয়নের তিন উদ্যোক্তা রুবেল হোসেন, মেহেদী ফয়সাল ও সুব্রত দেবনাথ জানান, ‘ভার্চুয়াল ট্রাই অনের এই ব্যবস্থা বাংলাদেশে প্রথমবার যুক্ত হলো। আমরা আশা করছি প্রিয় দুই তারকার মাধ্যমে ভার্চুয়াল ট্রাই অনের ধারণাটি সবার কাছে দ্রুত পৌঁছে যাবে।’
পরিচালক বেলাল ইমু জানান, শিগগিরই এটি দেশের টিভি চ্যানেলসহ প্রচারের নানা মাধ্যমে দেখা যাবে।