ঢাকাSunday , 11 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি বছর সহস্রাধিক নারী ধর্ষণের শিকার

Link Copied!

নিউজ ডেস্ক : চলতি বছরের প্রথম সাত মাসে রাজধানীসহ সারাদেশে ধর্ষণ ও ধর্ষণের অপচেষ্টার শিকার হয়েছেন সহস্রাধিক নারী। ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৯৭৫ ধর্ষণ এবং ২০৪ নারী ধর্ষণের অপচেষ্টার শিকার হন।
ধর্ষণের পর মৃত্যু হয় আরও ৪৩ জনের। এছাড়াও ধর্ষিত হয়ে আত্মহত্যা করেন ১২ নারী। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ধর্ষণের শিকার নারীদের মধ্যে ৮৬২ জন একক, ২০৮ জন সঙ্গবদ্ধ এবং পাঁচজন কীভাবে কী কারণে ধর্ষিত হয়েছেন তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ধর্ষণের শিকার নারীদের মধ্যে আট বছরের কম বয়সী ৬৭, সাত থেকে ১২ বছর বয়সী ১৪০, ১৩-১৮ বছর বয়সে ১৪০, ১৮-২৪ বছর বয়সী ১৬ জন ধর্ষিত হন। অবশিষ্ট ৩৬৫ জনের বয়স জানা যায়নি।
গণধর্ষণের শিকার নারীদের মধ্যে সাত থেকে ১২ বছর বয়সী ছয়, ১৩-১৮ বছর বয়সী ৫২, ৯ থেকে ২৪ বছর বয়সী ২২, ২৫ থেকে ৩০ বছর বয়সী সাত এবং ৩০ বছরের বেশি বয়সী সাতজন গণধর্ষণের শিকার হন। গণধর্ষণের শিকার ১১৪ জনের সঠিক বয়সের হিসাব পাওয়া যায়নি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।