টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কাঠুয়া যুগনী এলাকার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (সর্বহারা) দলের আঞ্চলিক কমান্ডার গোলাম রাব্বানীকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। রোববার রাত ১২টার দিকে তাকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, সকালে স্থানীয় লোকজন বাঘিল বাজারের কাছে রব্বানীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে এলাকাবাসী জানায়, গোলাম রব্বানীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের অপর পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

