ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

Link Copied!

1জাবি প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শীতবস্ত্র বিতরণ করলো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী, রিকশাচালক ও পার্শ্ববতী এলাকার তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সাংসদ ও মেঘনা ব্যাংকের পরিচালক এমএ মালেক। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল। এসময় সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম বিপুল, সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেন, মীর মশাররফ হোসেন হল সভাপতি তৈমুর রাহমান রাসেল, সাধারণ সম্পাদক আসফিক রেজওয়ানসহ হল পর্যয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শীতকালীন ও সরস্বতী পূজা উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।