ঢাকাSunday , 25 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল ভর্তি পরীক্ষার পাস নম্বর কমানোর দাবি

Link Copied!

MEDICALনিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার পাস নম্বর কমানোর দাবি জানিয়েছে এমবিবিএস ও বিডিএস ভর্তি বঞ্চিত শিক্ষার্থী।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।
এমবিবিএস ও বিডিএস ভর্তিবঞ্চিত শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক মো. লুৎফর রহমান জানান, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন কারিকুলাম অনুসরণ করায় আমাদের পরীক্ষা ভালো হয়নি। তাছাড়া এক ঘণ্টার পরীক্ষা দিয়ে মেধা যাচাই হতে পারে না। যারা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ ৮ পেয়েছে তাদের অনেকেই বিদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাচ্ছে। তাহলে আমরা কেন জিপিএ ১০ পেয়েও দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাব না?
প্রাইভেট মেডিকেল কলেজে ৬০ শতাংশ সিট খালি রয়েছে উল্লেখ করে হাবীবুর রহমান রুবেল বলেন, ‘যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের অনেকেই বিদেশের মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমার জিপিএ ১০ থাকা সত্ত্বেও দেশে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছি না।’
তাই এ বছর ভর্তি পরীক্ষায় পাস নম্বর কমিয়ে মেডিকেল কলেজের ক্ষেত্রে ২০ নম্বর এবং ডেন্টাল কলেজের ক্ষেত্রে ১০ নম্বর করার মাধ্যমে আমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়া হোক বলে দাবি জানান তিনি।
মানববন্ধনে অর্ধশতাধিক ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা উপস্থিত ছিল।