ঢাকাTuesday , 25 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানে করোনা থেকে সুস্থ হলেন ৩ লাখেরও বেশি মানুষ

Link Copied!

নিউজ ডেস্ক : ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ১১ হাজার ৩৬৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি সোমবার (২৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
ইরানের সংবাদমাধ‌্যম তেহরান টাইমস ও পার্সটুডে জানায়, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬১ হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৩ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৭৭৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪৫ জন।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন আট লাখ ১২ হাজারের বেশি ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা অন্তত দুই কোটি ৩৫ লাখ।