ঢাকাTuesday , 25 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনিয়াতেই আস্থা কংগ্রেসের

Link Copied!

নিউজ ডেস্ক : সোনিয়া গান্ধীর ওপরই আস্থা রেখেছে কংগ্রেস। তিনি সভাপতির দায়িত্ব ছাড়তে চাইলেও দলের ওয়ার্কিং কমিটি সোমবার (২৪ আগস্ট) তার ওপরই আস্থা রেখেছে। অন্তবর্তীকালীন সভাপতি করা হয়েছে সোনিয়া গান্ধীকে। তবে ছয় মাসের মধ্যে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তার আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করতে সোনিয়া গান্ধীকে অনুরোধ করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।
অনেকের ধারনা গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতি হলে দলে ভাঙন ধরবে। সেক্ষেত্রে সোনিয়া গান্ধী না হলেও রাহুল গান্ধী কিংবা প্রিয়াঙ্কা গান্ধী যাতে কংগ্রেসের সভাপতি হন। অবশ্য রাহুল কিংবা প্রিয়াঙ্কাও রাজি নন সভাপতি হতে। গান্ধী পরিবারও চাচ্ছে বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হোক। কিন্তু দলের অধিকাংশ নেতারা চান রাহুল গান্ধী স্থায়ীভাবে সভাপতির দায়িত্ব নিক।
দিনভর বৈঠক শেষে কোনো কিছুর সুরাহা করা যায়নি। অবশেষে সোনিয়া গান্ধীর ওপরই অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।
যদিও সভার শুরুতেই সোনিয়া গান্ধী সাফ জানিয়ে দেন যে তিনি আর সভাপতির পদে থাকতে চান না।