ঢাকাTuesday , 18 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিডির সঙ্গে বাহাসে যাব না : পরিকল্পনামন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। করোনার মধ্যে এমন প্রবৃদ্ধি ‘অবাস্তব’ উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, জিডিপি প্রবৃদ্ধি এখন একটি রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে।
বিবিএস পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘উনারা গবেষক মানুষ, গবেষণা করেন। আমি তাদের সঙ্গে বাহাসে যাব না, তর্কের বিষয় নয়। বিবিএস আমাদের নির্ভরযোগ্য সংস্থা। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের আস্থা তাদের কাজের ওপর আছে। তারা যে তথ্য দিয়েছে, সেটার ওপর আমরা সম্পূর্ণভাবে আস্থাশীল। আমরা মনে করি, এটাই যথাযথ।’
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি আরও বলেন, ‘এটা যেহেতু সাময়িক বলা আছে, পরবর্তী স্টাডি (গবেষণা) করে এর চেয়ে বেটারও (ভালো) হতে পারে। আমরা সংস্থাগুলোকে সম্মান করি। তারা আরও গবেষণা করুক। আমরা পড়বো, দেখবো। তবে আমরা জেনেশুনে আমাদের কাজ করছি।’