ঢাকাTuesday , 18 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথিবীতে ‘এযাবৎকালের’ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ডেথ ভ্যালিতে (মৃত্যু উপত্যকায়) স্থানীয় সময় রোববার ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগের বরাতে বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে বলা হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত এটাই হয়তো সর্বোচ্চ তাপামাত্রার রেকর্ড।
ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক বিবৃতি দিয়ে জানিয়েছে, রোববার বিকেল ৩টা ৪১ মিনিটে নেভাদা অঙ্গরাজ্যের সীমান্ত সংলগ্ন ফার্নেস ক্রেক স্টেশনে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে চলমান দাবদাহ এবং এই সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে; এমন পূর্ভাবাসের মধ্যে এ খবর আসলো।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হচ্ছে, পৃথিবীতে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৫৪ ডিগ্রি সেলসিয়াস বা ১২৯.২ ফরেনহাইট। ২০১৩ সালে ডেথ ভ্যালিতেই সবশেষ ওই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়। অনেকে বলছেন, এই গ্রহের তাপমাত্রা প্রথমবারের মতো ১৩০ ফরেনহাইট অতিক্রম করলো।
তবে ১৯১৩ সালে ডেথ ভ্যালিতেই সর্বোচ্চ ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানা গেলেও এখনও এ নিয়ে বিতর্ক রয়েছে। অনেক আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞের মতে, ওই সময় তাপমাত্রা পরিমাপে ভুল ছিল। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আবহাওয়াবিদও ১৯১৩ সালের ওই রেকর্ড মানতে নারাজ।
জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থার রাখা তথ্যেও অবশ্য এখনও ১৯১৩ সালের ওই তাপমাত্রাকে সর্বোচ্চ বলে হিসাব রাখা হয়েছে। কিন্তু বিজ্ঞানীয় আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের সন্দেহ ও সংশয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেলে এই গ্রহে ছিল এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা।