ঢাকাWednesday , 12 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার টিকা পরীক্ষা করবে ইসরায়েল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উৎপাদিত করোনার টিকা পরীক্ষা করবে ইসরায়েল। পরীক্ষায় এটি ‘গুরুত্বপূর্ণ পণ্য’ হিসেবে প্রমাণিত হলে টিকা কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইসরায়েল। বুধবার ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী ইউলি এদেলস্টেইন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিশ্বের প্রথম করোনার টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। মাত্র দুই মাস মানুষের ওপর এই টিকার ট্রায়াল চালানো হয়। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, এই টিকার নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনও সংশয় রয়েছে। অবশ্য রুশ স্বাস্থ্যমন্ত্রী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ইসরায়েলি স্বাস্থ্যমন্ত্রী ইউলি এদেলস্টেইন বলেছেন, ‘আমরা সতর্কতার সঙ্গে সব প্রতিবেদন দেখছি, সেটা যে দেশেরই হোক না কেন। আমরা ইতোমধ্যে টিকা উন্নয়নের বিষয়ে রাশিয়ার গবেষণা কেন্দ্রের প্রতিবেদন নিয়ে আলোচনা করেছি। আমরা যদি সন্তুষ্ট হতে পারি যে এটা গুরুত্বপূর্ণ পণ্য, তাহলে আমরা আলোচনায় প্রবেশের চেষ্টাও করব। তবে আমি কাউকে বিভ্রান্ত করতে চাই না। মন্ত্রণালয়ের পেশাদার কর্মীরা সবসময় এটি নিয়ে কাজ করছে। টিকা কালকেই চলে আসবে না।’
ইসরায়েল অবশ্য ইতোমধ্যে করোনার টিকা উন্নয়নে কাজ শুরু করেছে। আগামী অক্টোবরে এই টিকার ট্রায়াল শুরু হবে।