ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেমে যাচ্ছে ওয়ান্টেড

Link Copied!

Wantedবিনোদন ডেস্ক : হিন্দি আর উর্দু ভাষার ছবির প্রচারের বিরুদ্ধে গত ২০ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। এ জোটের আন্দোলনের মুখে ভারতীয় ছবি ওয়ান্টেড মুক্তির এক দিনের মাথায় ছবিটি নামিয়ে ফেলছেন হল মালিকরা।
২৩ জানুয়ারি ঢাকাসহ সারাদেশের ৪৭টি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছিল এ ছবিটি। এর প্রতিবাদে ঢাকার হলগুলোর সামনে গিয়ে আন্দোলনকারীরা মানববন্ধন করেন, স্লোগান দেন এবং ওয়ান্টেড ছবির পোস্টার ছিঁড়েন।
২৩ জানুয়ারি বিকেলেই ঢাকার শ্যামলী সিনেমা হলে ‘ওয়ান্টেড’ ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়া হয় বলে জানা যায়। এদিকে ২৪ জানুয়ারি ঢাকার সৈনিক ক্লাব সহ ঢাকার বাইরের ১০ থেকে ১২ টি হল থেকে ছবিটি নামিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বলেন, কয়েকটি হল থেকে ছবি নামালে হবে না। আমরা চাই না বাংলাদেশের কোনো হলে হিন্দি ভাষার ছবি প্রদর্শন হোক।’