ঢাকাTuesday , 4 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ জেলায় বন্যা স্থিতিশীল, ১০ জেলায় উন্নতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে বর্তমানে বন্যা আক্রান্ত জেলা ১৮টি। এর মধ্যে ১০ জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অন্যদিকে আট জেলায় স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। স্থিতিশীল থাকতে পারে ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিও।
অন্যদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ, নাটোর, মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশপাশের নদীর পানি স্থিতিশীল, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ অবস্থায় বাংলাদেশ ও বাংলাদেশ সংলগ্ন ভারতীয় বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত কক্সবাজারে ১০০, বান্দরবানে ৭৪, লামায় ৫৩, বরিশালে ৭৯, নাকুয়াগাঁওয়ে ৫৬ ও চট্টগ্রামে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ সংলগ্ন ভারতীয় অংশের গ্যাংটকে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
১৭টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার উপরে পানি রয়েছে ২৭টি স্টেশনে।