ঢাকাTuesday , 4 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত ২৯ জুলাই (বুধবার) এ কর্মসূচির উদ্বোধন করেন। অর্গানাইজেশন ফর মাইগ্রান্টস রাইটস এন্ড ওয়েলফেয়ার এবং ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম মোল্লার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান-তিনটি করে গাছ লাগান’-এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে অর্গানাইজেশন ফর মাইগ্রান্টস রাইটস এন্ড ওয়েলফেয়ার সারাদেশে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে।