ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ রাউন্ডে সেরেনা

Link Copied!

serenaস্পোর্টস ডেস্ক : একটা ঝটকা দিয়ে দিন শুরু করেছিল সেরেনা উইলিয়ামস।
শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের খেলায় মেয়েদের শীর্ষ বাছাই প্রথম সেটেই হেরে বসেন। তবে কোনো অঘটন ঘটেনি। এদিন পরের দুই সেট জিতে ঠিকই বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ড অর্থাৎ, রাউন্ড অব সিক্সটিনে নাম লিখিয়েছেন মার্কিন কৃষ্ণকলি।
মেলবোর্ন পার্কে ইউক্রেনের ২০ বছর বয়সী তারকা এলিনা সিভিটোলিনার বিপক্ষে প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরবর্তী দুই সেটে ৬-২ ও ৬-০ ব্যবধানে জিতে হাসি মুখে কোর্ট ছাড়েন সেরেনা। এজন্য ১ ঘণ্টা ৩৯ মিনিট সময় লাগে সেরেনার। যা কিনা মেয়েদের শীর্ষ তারকার ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলো।
এলিনাকে হারানোর পর প্রতিপক্ষকের প্রশংসায় মজলেন উইলিয়ামস বোনদের কনিষ্ঠজন। এদিন বিশ্বের ২৬ নম্বর তারকা সম্পর্কে সেরেনা বললেন, ‘সে সত্যিই খুব ভালো খেলেছে। ভবিষ্যতে তার দিকে নজর রাখতে হবে। তবে এখনো অনেক পথ পেরুতে হবে তাকে।’ প্রসঙ্গত, সেরেনা পরের রাউন্ডে স্পেনের গার্বিন মুগুরোজার সামনে দাঁড়াবেন।