ঢাকাTuesday , 28 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার কাবায় পরানো হবে নতুন গিলাফ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাবায় নতুন গিলাফ পরানো হচ্ছে বৃহস্পতিবার। প্রতি বছর ৯ জিলহজ নিয়ম মেনে এই গিলাফ পরানো হয়ে আসছে।
সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতি বছর সূক্ষ্ম কারুকাজ শোভিত এই কালো গিলাফ বহন করে নিয়ে যান কাবার দ্বাররক্ষীরা। বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশগ্রহণ করবেন।
গিলাফে ব্যবহৃত হয় ৬৭০ কেজি আসল রেশমি সুতা। ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপা মাখানো সুতা দিয়ে এর মধ্যে কুরআনের আয়াত ও কালিমা লেখা থাকে। ৪৭টি খণ্ডে থাকা এই গিলাফ পরে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। পুরো গিলাফের অংশগুলো বিভিন্ন দেশে উপহার হিসেবে পাঠানো হয়।