ঢাকাSaturday , 24 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনালে অসি-কিউই লড়াই!

Link Copied!

world-cupস্পোর্টস ডেস্ক : আর ২০ দিন পর মাঠে গড়াবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।
ক্রিকেটের একাদশতম আসরটি বসছে ওশেনিয়া মহাদেশের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। যে মহাযজ্ঞে টেস্ট খেলুড়ে ১০টি দেশের সঙ্গে সঙ্গে আইসিসির সহযোগী চারটি দেশও অংশগ্রহণ করছে।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে  প্রত্যেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। যখন প্রত্যেক গ্রুপ থেকে চারটি করে দল পরের রাউন্ডে অর্থাৎ সেরা আটে নাম লেখাবে। এরপর আসবে সেমিফাইনালের রোমাঞ্চ। তারপর কাঙ্খিত সেই মাহেন্দ্রক্ষণ। শিরোপা নির্ধারণের ফাইনাল ম্যাচ।
এখন প্রশ্ন হলো- কোন দুটি দল ফাইনালে খেলবে? নানা মুনির নানা মত আসতেই পারে। তবে স্টিফেন ফ্লেমিং নিসংশয়। সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের দৃঢ় বিশ্বাস ২০১৫ বিশ্বকাপের ফাইনাল খেলবে স্বাগতিক দুই দেশই।
নিউজিল্যান্ডের একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্লেমিং বলেন, ‘আসন্ন বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তৃতীয় সেরার দৌঁড়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। আর বিশ্বকাপের ‘ডার্কহর্স’ ওয়েস্ট ইন্ডিজ।’