ঢাকাTuesday , 28 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদ সড়ক আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের সংর্ঘষে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয়। আহত হয় ১০ শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ও সফল এই অহিংস আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছে, সমর্থন দিয়েছে। আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর কথিত হেলমেট বাহিনীর হামলার বিচার বা হামলাকারীদের আজও চিহ্নিত করা হয়নি। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলও প্রত‌্যাহার করা হয়নি।
বিবৃতিতে অনতিবিলম্বে নিরাপদ সড়ক আন্দোলকারী শিক্ষার্থীদের দাবি-দাওয়া বাস্তবায়নের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহনকারী তরুণ শিক্ষার্থী ও এই আন্দোলন সমর্থনকারীসহ সবার মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।