ঢাকাMonday , 20 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একদিনে ৪০ হাজারের বেশি আক্রান্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৮১ জন। সোমবার (২০ জুলাই) সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ দৈনিক লাফ।
আক্রান্তে বিশ্বের তিন নম্বরে থাকা ভারতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৪৩ জন। আর মোট মৃত্যু বেড়ে ২৭ হাজার ৪৯৭ জন। দেশে সুস্থতার হার ৬২.৬১ শতাংশ, করোনা জয় করে বাড়ি ফিরেছেন মোট ৭ লাখ ৮৭ জন। একদিনে সুস্থ ২২ হাজারের বেশি মানুষ। দেশে সক্রিয় করোনা রোগী ৩ লাখ ৯০ হাজারের বেশি।
আক্রান্ত ও মৃত্যুতে ভারতে সবার উপরে মহারাষ্ট্র রাজ্য, একদিনে সাড়ে ৯ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৫৮ জন। মোট ৩ লাখ ১০ হাজারের বেশি আক্রান্ত এবং প্রাণহানি ১১ হাজার আটশর বেশি।
আক্রান্তে মহারাষ্ট্রের পরে রয়েছে তামিলনাড়ু, নতুন করে আরও পাঁচ হাজারের মতো লোকের দেহে করোনা পাওয়া গেছে। মোট আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি। ১ লাখ ২২ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তৃতীয় স্থানে দিল্লি, তবে মৃত্যুর হিসাবে রাজধানীর অবস্থান মহারাষ্ট্রের পরেই। মোট ৩ হাজার ৬২৮ জন এবং আক্রান্ত ১ লাখ ২২ হাজারের বেশি।