ঢাকাMonday , 20 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএস-বাংলার ঢাকা-রাজশাহী ফ্লাইট শুরু ২১ জুলাই

Link Copied!

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রায় চার মাস পর ২১ জুলাই (মঙ্গলবার) থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। পরে বেলা ১১টা ২০ মিনিট ও দুপুর ৩টা ৫০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে।
সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য ন্যূনতম ২৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস ব্যবহার করে টিকিট করলে গ্রাহকরা ভাড়ার ওপর ১২ শতাংশ মূল্যছাড়ের সুবিধাও ভোগ করতে পারবেন।
এছাড়া ইউএস-বাংলার স্কাইস্টার গ্রাহকরা ১২ শতাংশ মূল্যছাড়ে এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বর্তমানে কোভিড-১৯ মহামারির সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুট রাজশাহী ছাড়াও ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।