ঢাকাSunday , 19 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানামায় লেকের কাছে সাত তরুণের মরদেহ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ পানামায় একটি লেকের (হ্রদ) কাছ থেকে সাত তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার দেশটির রাজধানী পানামা সিটি থেকে ৮০ কিলোমিটার দূরবর্তী গাতুন লেকের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহতদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। তাদের সবার বয়সই ১৭ থেকে ২২-এর মধ্যে।
স্থানীয় প্রসিকিউটর অ্যাডলফো পিনেদা জানিয়েছেন, নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।
তিনি জানান, হামলায় ভুক্তভোগী কয়েকজন পালিয়ে বেঁচে গেছেন। তারা এ বিষয়ে তদন্তে সহযোগিতা করছেন। তবে হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য এখনও জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের পরিবারগুলো গত শুক্রবারই তাদের নিখোঁজ হওয়ার খবর দিয়েছিল। ওই তরুণ-তরুণীরা গাতুন লেকে সাঁতার কাটতে গিয়েছিলেন।