ঢাকাSunday , 19 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড

Link Copied!

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। বিশ্বের ২১৩টি দেশে ত্রাস ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসটি। চারটি দেশে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। তাতে আক্রান্ত ও মৃতের আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে।
গেল ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।
এর আগে শুক্রবার রেকর্ড ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছিল। সেখান থেকে আক্রান্তের সংখ্যা এক লাফে আড়াই লাখ ছাড়িয়ে গেল।
দৈনিক আক্রান্তের সংখ্যা এখনো সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৪৯৯ জন। গেল দুইদিনে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৭৩ জন। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৫৯ জন। ভারতে ৩৪ হাজার ৮২০ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৩৭৩ জন।
শুধু আক্রান্ত নয়, মৃতের সংখ্যায়ও হয়েছে নতুন রেকর্ড। এতোদিন বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু শনিবার সেটি ছাড়িয়ে গেছে সেই কোটা। মারা গেছে রেকর্ড ৭ হাজার ৩৬০ জন। যা ১০ মে এর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে বিশ্বব্যাপী দৈনিক মৃতের গড় ৪ হাজার ৮০০। যেটা জুনে ছিল ৪ হাজার ৬০০।