ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে একদিনে আক্রান্ত ৩০ হাজার ছাড়ালো

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩২ হাজার ৬৯৫ জনের সংক্রমণে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে। দেশে প্রথমবার একদিনে ৩০ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হলো।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬০৬ জনের মৃত্যু হয়েছে মারাত্মক এই ছোঁয়াচে রোগে। মোট মৃত্যু বেড়ে ২৪ হাজার ৯১৫ জন।
দেশে এখন পর্যন্ত ৬ লাখ ১০ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে গেছেন। আজ (১৬ জুলাই) সকাল পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩.২৫ শতাংশ।
এ-নিয়ে টানা দ্বিতীয় দিন একদিনে রেকর্ড সংক্রমণের খবর মিললো। গতকাল (১৫ জুলাই) নতুন আক্রান্ত রোগী ছিল ২৯ হাজারের বেশি।
করোনায় আজ পজিটিভ হয়েছে ১০ শতাংশ, যা গতকাল ছিল ৯.১৯ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখের মতো নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার ৮২৬টি পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে সরকার।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৯৭৫ জনের করোনা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মোট আক্রান্ত ২ লাখ ৭৫ হাজারের বেশি, যার মধ্যে মারা গেছেন ১১ হাজারের মতো। তামিলনাড়ুতে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে, ২ হাজার ১৬৭ জন মারা গেছেন এই রাজ্যে।