ঢাকাThursday , 16 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় গণকবর থেকে ২২৫ মরদেহ উদ্ধার

Link Copied!

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ লিবিয়ায় গেল ৪০ দিনে বিভিন্ন গণকবর থেকে ২২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) লিবিয়ার জাতিসংঘ সমর্থিক সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
জুন মাসে যুদ্ধবাজ হাফতার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তারহুনা অঞ্চল দখলে নেয় সরকারি বাহিনী ‘ভলকানো অব রেইজ’। এরপর থেকে সেখানে একের পর এক গণকবরের সন্ধান মিলতে থাকে। গেল ৪০ দিনে তারহুনা অঞ্চলের বিভিন্ন গণকবর থেকে ২২৫ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। মৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
জুলাই মাসের শুরুতে লিবিয়া সরকারের প্রেস অফিস থেকে জানানো হয়েছিল ৫ থেকে ২৮ জুন পর্যন্ত তারা তারহুনার বিভিন্ন গণকবর ও স্থান থেকে ২০৮টি মরদেহ উদ্ধার করেছে। সে সময় তারহুনা শহরের হাসপাতাল থেকে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছিল বিভিন্ন কন্টেইনার ও একাধিক পানির কূপ থেকে।
জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারের দাবি অনুযায়ী ২০১৯ সাল থেকে এ পর্যন্ত হাফতার বাহিনী বিভিন্ন সহিংসতায় কমপক্ষে ১ হাজার মানুষকে হত্যা করেছে।
উল্লেখ্য, গেল ২৮ মে লিবিয়ার দক্ষিণাঞ্চলের মিজদাহ শহরে অপহরণকারীদের গুলিতে নিহত হয়েছিল ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন।