ঢাকাWednesday , 15 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে-পরে ৯ দিন গণপরিবহন বন্ধ থাক‌বে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকা‌তে আসন্ন ঈদুল আজহার আ‌গে-প‌রে মোট ৯ দিন গণপরিবহন বন্ধ থাক‌বে। এ‌বিষ‌য়ে সড়ক প‌রিবহন বিভাগ যে কোনো সময় প্রজ্ঞাপন জা‌রি করা হবে।
ঈ‌দের ৫ দিন আগে থেকে এবং ঈদের তিনদিন পর্যন্ত এ ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকে এমন নির্দেশনা চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে তিনদিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ নেব।
ম‌ন্ত্রিপ‌রিষদ বিভা‌গের এক কর্মকর্তা জানান, ক‌রোনা সংক্রমণ‌রো‌ধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কাছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। কে‌বি‌নেট ডি‌ভিশন থে‌কে এ বিষ‌য়ে ব‌্যবস্থা নি‌তে সং‌শ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভা‌গেও চিঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।