ঢাকাMonday , 13 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রায় ১৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন।
জানা যায়, গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এ শিল্পোদোক্তার চিকিৎসায় এভারে কেয়ারের ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
এর বাইরে চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন।
১৯৭৪ সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। তিনি শিল্প ও সেবাখাতে একে একে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান।