ঢাকাMonday , 13 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার রাজধানী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় আজ (১৩ জুলাই) সকালে এক মার্কেটের বারান্দা থেকে ক্ষমতাসীন দল বিজেপি বিধায়কের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এই মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে পশ্চিমবঙ্গে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিধানসভার সদস্য দেবেন্দ্র নাথ রায়ের মৃতদেহ যে মার্কেটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তা তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে। তার পরিবারের এক সদস্যের দাবি, কিছু লোক রাত একটায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেবেন্দ্রের মুতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। তাকে হত্যা করা হয়েছে দাবি করে বিজেপি নেতা কৈলাশ বিজয়ভারগিয়া টুইট করেছেন, ‘বাংলায় বিজেপি নেতাদের হত্যা থামেনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বিধায়ক খুন হলেন। বিজেপিতে যোগ দিয়েছেন বলেই কি তাকে খুন হতে হলো?’
২০১৬ সালে বিধানসভা ভোটে সিপিএম টিকিটে উত্তর দিনাজপুরের হেমতাবাদ আসন জিতেছিলেন দেবেন্দ্র। তবে গত বছর লোকসভা নির্বাচনে বিজেপিতে যোগ দেন টানা তিনবারের পঞ্চায়েত প্রধান।