ঢাকাSunday , 12 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ

Link Copied!

‘মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে’ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণারয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন জাহান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে।
যদিও কোন হাসপাতালের সঙ্গে চুক্তির পূর্বে তা সরেজমিন পরিদর্শন করতে হবে। হাসপাতাল পরিচালনার অনুমতি, পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও ল্যাব ফ্যাসিলিটিজ ইত্যাদি বিশ্লেষণ করে উপযুক্ততা বিবেচিত হলেই কোভিড-১৯ পরীক্ষা-চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য চুক্তি করা যায়।
রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির আগে কোন বিষয় বিবেচনা করা হয়েছিলো, চুক্তি করার পর এসব শর্ত পালনে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা জানাতে বলা হয়েছে। এছাড়া, সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বলতে কি বোঝানো তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।