ঢাকাSunday , 12 July 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় গ্রেপ্তার করা হবে।
রোববার (১২ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধকরণ এবং শিল্পঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে,তার উচিত আত্মসমর্পণ করা।
তিনি বলেন, সাহেদের সব অপরাধ তদন্ত করা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে রিপোর্ট দেওয়া হবে।