ঢাকাMonday , 29 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের ঘোষণা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ কেবিনেট সেক্রেটারি ও সিভিল সার্ভিসের প্রধান মার্ক সেডউইল। রোববার রাতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পাঠানো চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি।
আগামী সেপ্টেম্বর মাসে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সেডউইল। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জনসন। সেডউইলের স্থলাভিষিক্ত হিসেবে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন ব্রেক্সিট বিষয়ক উপদেষ্টা ডেভিড ফ্রস্টকে।
গত শনিবার জনসন মন্ত্রিসভায় কিছু বদল আনার ঘোষণা দিয়েছিলেন। তার পরদিনই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেডউইল।
জনসনের মেয়াদের আগে থেকেই নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন সেডউইল। সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে ২০১৭ সালে তাকে এই পদে বসান এবং পরের বছর তার কর্মপরিধি বাড়িয়ে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পদত্যাগের কারণ সম্পর্কে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি করোনা মোকাবিলার উপায় নিয়ে জনসনের সঙ্গে মতবিরোধ চলছিল উপদেষ্টাদের। তাতেই দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেডউইল।