নিউজ ডেস্ক : রোববার (২৮ জুন) অনুষ্ঠিত পৌর নির্বাচনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল রিপাবলিক অন দ্য মুভ (এলআরইএম) এর ভরাডুবি হয়েছে। বড় বড় শহরগুলোতে জয় পেয়েছে ইউরোপ ইকোলোজি, দ্যা গ্রিন পার্টি (ইইএলভি)। শহরগুলোর মধ্যে রয়েছে লায়ন, বোর্ডেয়াক্স, স্ট্রসবার্গ, পইটিয়ের্স, বেসানকন ও মার্সেলি। খবর আনাদোলু এজেন্সির।
পৌর নির্বাচনের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২২ মার্চ। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি।
১ কোটি ৬৫ লাখ ভোটার ফ্রান্সের প্রায় ৫ হজার শহরে ও নগরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রে মাস্ক পরিধান করে যাওয়াটা ছিলো বাধ্যতামূলক। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ কলম নিয়ে আসতে বলা হয়েছিল। করোনার এমন সময়েও ৬০ শতাংশ ভোট পড়েছে।
প্রথম ও দ্বিতীয় দফা ভোটের মাধ্যমে ৩৪ হাজার ৯৬৭ জন মেয়র, ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন।

