ঢাকাSaturday , 27 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫ জুলাই পর্যন্ত ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান চলাচল ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। তবে ডিজিসিএর অনুমোদিত কার্গো কিংবা বিমান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
করোনা মহামারি শুরুর পর গত মার্চ থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছিল ভারত। তবে ২৫ মে থেকে অভ্যন্তরণীয় ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।
বেসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং গত সপ্তাহে বলেছিলেন, মহামারির ভয়াবহতা কাটলে জুলাইয়ে চালু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। আক্রান্ত হয়েছে ৫ লাখের বেশি, মৃত্যু ১৫ হাজার ছাড়িয়েছে।
তবে ‘বন্দে মাতরম’ মিশনের অন্তর্গত বিমান পরিষেবা চালু থাকবে। এই পরিষেবার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।