ঢাকাWednesday , 24 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়ার বিরুদ্ধে সুর নরম করলো উ. কোরিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, সামরিক পদক্ষেপ, লিয়াজোঁ অফিস শাসক দলের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।
বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেশের যুদ্ধ প্রতিরোধকে আরও শক্তিশালী করতে বিভিন্ন ডকুমেন্ট নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। দুই কোরিয়ার মধ্যে অস্থিরতা বেড়ে গেছে গত কয়েক সপ্তাহ ধরে। প্রায় সময় সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ার অভ্যন্তরে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ভর্তি বেলুন উড়িয়ে দেয় দেশত্যাগী কোরিয়ানরা। এই দেশবিরোধী কাজ বন্ধে সিউলকে ব্যবস্থা নিতে বলেছিল পিয়ংইয়ং। কিন্তু তারা ব্যর্থ হওয়ায় গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে উত্তর কোরিয়া।
গত সপ্তাহে সীমান্ত শহরে অবস্থিত লিয়াজোঁ অফিস গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে তারা। একই সময়ে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন উনের বোন কিম ইয়ো জং।
সিউলকে দেওয়া সর্বশেষ হুমকিতে ইয়ো জং বলেছিলেন, ‘আমি মনে করি দক্ষিণ কোরিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সবকিছু থেকে বিরত থাকার এখনই সঠিক সময়। আমরা শিগগিরই পরবর্তী ব্যবস্থা নেবো।’ এজন্য সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।