ঢাকাMonday , 22 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওজন বাড়ছে, তাই লকডাউনে হতাশ মালয়েশিয়ানরা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চের মাঝামাঝি থেকে লকডাউন ঘোষণা করে মালয়েশিয়া। ঘরের বাইরে যেতে মানা, কমে গিয়েছে শারীরিক পরিশ্রম। তাতে ওজনও বেড়ে যাচ্ছে। কুয়ালালামপুর ভিত্তিক সংবাদপত্র দ্য স্টার প্রতিবেদনে জানিয়েছে, বহু মালয়েশিয়ানরা তাদের ওজন বেড়ে যাওয়ার অভিযোগ করছে। মোট হয়ে যাওয়ায় হতাশ তারা।
সংবাদপত্রটি বলেছে, ঘরবন্দি থাকা ও কম শারীরিক পরিশ্রমের কারণে ওজন বেড়ে যাওয়া অবাক হওয়ার মতো কোনও ব্যাপার নয়। তারা লিখেছে, ‘কেউ কেউ এমনকি তাদের সাম্প্রতিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে না, যদি তাদের বন্ধুরা হাসিঠাট্টা করে!’
মহামারির আগে থেকেই মালয়েশিয়ায় স্থুলতা স্বাস্থ্যগত চিন্তার বিষয় ছিল। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০১৯ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থুলতা মালয়েশিয়ায় সর্বোচ্চ- ১৫.৬ শতাংশ।
ন্যাশনাল হেলথ অ্যান্ড মরবিডিটি জরিপে দেখা গেছে, মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্কদের ৫০.১ শতাংশ হয় বাড়তি ওজন নয়তো স্থুলতায় ভুগছে- ৩০.৪ শতাংশের বাড়তি ওজন এবং ১৯.৭ শতাংশের স্থুলতা।