ঢাকাSunday , 21 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্মুক্ত স্থানে ময়লা ফেললে ওয়াসাকেও জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার (২১ জুন) ডিএসসিসির দুটি স্পটে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
এর আগে গত ১৪ জুন বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে সেই দিন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস খিলগাঁওয়ের সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিল (জলাশয়) পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করেন।