নিজস্ব প্রতিবেদক : বাজেটে টেলিযোগাযোগ খাতে ৫ শতাংশ বাড়তি কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
শনিবার (২০ জুন) বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
আবু বকর সিদ্দিক বলেন, ‘আগামীকাল ২১ জুন দুপুর ১২টায় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইনে সংগঠনের ফেসবুক পেজে বাজেটে টেলিযোগাযোগ খাতে ৫ শতাংশ বাড়তি কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

