ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক জনকে গ্রেপ্তার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ইউনুস মিয়া (৩৮) জেলার আখাউড়া উপজেলার কর্ণেলবাজার শিবনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আখাউড়া উপজেলার খারকোট এলাকা থেকে ইউনুস মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাসি করে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এরপর উপজেলার রাজাপুর এলাকা থেকে ২ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। এছাড়া, বিজয়নগর উপজেলায় বিষ্ণপুর ও কাশিনগর এলাকা থেকে ৬৯ বোতল ইস্কফ ও ১৪ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
জব্দ করা আলামতের বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯০০ শত টাকা।
ইউনুস মিয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

