ঢাকাFriday , 23 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন মাসচেরানো

Link Copied!

bercelonaস্পোর্টস ডেস্ক : এমনিতে মাথা ঠাণ্ডা লোক হিসেবেই পরিচিতি বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোর।
কিন্তু বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে একটু বেশি আবেগি হয়ে পড়েছিলেন এই আর্জেন্টাইন। মাঠের উত্তাপ গায়ে মেখে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তীব্র প্রতিবাদও জানান তিনি। ফলে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য হলুদ কার্ড দেখতে হয় তাকে। বিষয়টি যে খুব বেশি স্পোটিং ছিল না তা এখন ধরতে পেরেছেন খোদ মাসচেরানোও। তাই ম্যাচের দুই দিন পর ক্ষমা চাইলেন ৩০ বছর বয়সী ফুটবলার।
ন্যু ক্যাম্পের দ্বৈরথে অ্যাটলেটিকোর ব্রাজিলিয়ান ফুলব্যাক গুলিরমো সিকুয়েরা লিওনেল মেসিকে একটি কড়া ট্যাকল করলেও রেফারি তা এড়িয়েই যায়। ফাউল দিয়েই নিজের দায়িত্ব শেষ বলে মনে করে। এই বিষয়টি মানতে পারেননি ফুটবল জাদুকরের স্বদেশী সতীর্থ মাসচেরানো। মাঠেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন বার্সার সেন্টার ডিফেন্ডার। শুক্রবার স্পেনের ক্রীড়া দৈনিক এএসের সঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টাইন ফুটবলার বলেন, ‘এখন খেলা দেখার পর এটা বুঝতে পেরেছি যে ওই খেলোয়াড়টি (সিকুয়েরা) হলুদ কার্ড পাওয়ার যোগ্য ছিল না। সেজন্য আমি ক্ষমা চাইছি।’ সংযুক্তি হিসেবে মাসচেরানো আরো যোগ করেন, ‘আসলে খেলার মাঠে আপনি শুধু একপাক্ষিক ভাবেই চিন্তা করতে পারবেন কিন্তু পরে এটা ঠিকই ধরতে পারবেন যে আপনি ভুল ছিলেন।