ঢাকাSaturday , 13 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

Link Copied!

নড়াইল সংবাদদাতা : নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার সজিব মোল্যা। নিহতরা হলেন—স্বামী মোশারেফ সিকদার মুসা (৫৫) ও স্ত্রী শিরিনা বেগম (৪০)।
পারিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি মেম্বার সজিব মোল্যা জানান, সকালে ঘরের মধ্যে মোশারেফ সিকদার ধানের বস্তা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী শিরিনা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তারা দুইজনই ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।