ঢাকাSaturday , 13 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা শহরে ইজিবাইক শোরুমে দুর্ধর্ষ চুরি

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরে নৈশ প্রহরীকে বেঁধে রেখে শার্টারের তালা ভেঙে হাবিব ইজিবাইক সেন্টারের শোরুমে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শনিবার (১৩ জুন ) ভোর রাত আড়াইটার দিকে শহরের আটপুকুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ।
ইজিবাইক সেন্টারের মালিক হাবিবুল্লাহ জানান, শুক্রবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। এরপর ভোর রাত সাড়ে তিনটার দিকে পার্শ্ববর্তী দোকানদার আব্দুল হামিদ তার বাড়িতে গিয়ে জানান- নৈশপ্রহরীকে বেঁধে রেখে এক দল চোর তার শোরুমের শার্টারের তালা ভেঙে ভিতরে ঢুকে টেবিলের ড্রয়ার ভাঙচুর করে।
হাবিবুল্লাহ জানান, চোরেরা ইজিবাইকে ব্যবহারের জন্য রাখা নতুন ২৫টি ও পুরাতন ৪৭টি ব্যাটারিও নিয়ে যায়। এ ছাড়াও ২৫ হাজার টাকা মূল্যের একটি কপি মেশিনসহ ইজিবাইকের বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে যায়। চোরেরা এ সময় তার অন্তত ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ওসি আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই মার্কেটের নৈশ প্রহরী রওশান আলীকে সকালে থানায় আনা হয়েছে।
ঘটনায় ওই ইজিবাইক সেন্টারের মালিক নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।