ঢাকাThursday , 11 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরে চীনা প্রকৌশলীর মৃত্যু

Link Copied!

প্রতীকী ছবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় জাহাজে অসুস্থ হয়ে ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে ফ্যান হংজি নামের ওই চীনা নাগরিক মরদেহের ময়নাতদন্তের জন‌্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন তার মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (১০ জুন) গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে সিংঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস্ নামের এক বাণিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়।
ফ্যান হংজি ইপিক সেন্ট কিটস্ জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। তিনি চীনের হুবেই শহরের বাসিন্দা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় ইপিক সেন্ট কিটস্ জাহাজটির প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পরেন। এরপর চিকিৎসকরা রাত ২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর তা নিশ্চিত হওয়া যাবে।