ঢাকাThursday , 11 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে শিশু জুয়েলের শিকলবন্দী জীবন

Link Copied!

বগুড়া সংবাদদাতা : বগুড়ার শেরপুরে ১২ বছরের ছেলে জুয়েল শেখকে তার সৎ মা মমতা বেগম শিকলবন্দী করে রেখেছে বলে অভিযোগ উঠেছে ।
জুয়েল শেখ শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনীর বাসিন্দা দিনমজুর মাহবুব শেখের ছেলে। জুয়েলের বাবা ঢাকায় দিনমজুরের কাজ করেন এবং ঢাকাতেই থাকেন।
শিশু জুয়েলের সৎ মা মমতা বেগম জানান, জুয়েল বিভিন্ন স্থানে কাজ করার সময় টাকা চুরি করে তাই তাকে শিকলবন্দী করে রাখা হয়েছে।
বাগড়া কলোনি এলাকার ব্যবসায়ী জুয়েল রানা ও ইব্রাহীম হোসেন জানান, দরিদ্র পরিবারের সন্তান হলেও জুয়েল ছেলে হিসেবে ভাল। তাকে বুঝিয়ে বললেই সে শুনবে সবকিছু। তাকে শিকল দিয়ে হাত ও পা বেঁধে রাখা সত্যিই দুঃখজনক ঘটনা।
তারা আরোও জানান, সৎ মা ঠিকমতো যত্ন না করে পাগল বানানোর চেষ্টায় শিকলবন্দী করেছেন তাকে। এলাকার সচেতন মহল জুয়েল শেখকে শিকলবন্দী অবস্থা থেকে মুক্ত করতে শেরপুর উপজেলা ও থানা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সাকেল) গাজীউর রহমান বলেন, ‘আমি করোনা পজিটিভ। সে কারণে ঘটনাস্থলে যেতে পারছি না। না হলে আমি নিজে গিয়ে ব্যবস্থা গ্রহণ করতাম। তারপরও আমি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।’