ঢাকাThursday , 11 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

Link Copied!

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মোল্লাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আক্কাস সরদার (৪৫) ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। বুধবার (১০ জুন) রাতে মোল্লারহাট বাজারের চৌমাথায় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানিয়েছে, মোল্লাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সাথে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্কাস সরদারের বিরোধ ছিল। এ নিয়ে বিভিন্ন সময় দুই পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রাতে মো. আক্কাস সরদার বাজারে আসে। এসময় একা পেয়ে মো. সোহেল রানা তার দলবল নিয়ে মো. আক্কাস সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তবে এব্যাপারে জানতে চাইলে মোল্লাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘মারামারির খবর শুনেছি। তবে আমি ওখানে ছিলাম না। কারা আক্কাসকে মেরেছে তাও আমি জানি না।’
এব্যাপারে নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আহত মো. আক্কাস সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যপারে অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।