রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই উপজেলার পাগলী পাড়ায় জনসংহতি সমিতির (সন্তু লারমা) কালেক্টর প্রমিক্স চাকমাকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রমিক্স চাকমাকে সোমবার সকালে কে বা করা গুলি করে মেরে পাগলী পাড়ায় ফেলে যায়। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, জনসংহতি সমিতির (সন্তু লারমা) রাজনৈতিক প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের পাগলী পাড়ায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করে। লাশ উদ্ধারে কাপ্তাই পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

