ঢাকাMonday , 8 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

Link Copied!

হিলি সংবাদদাতা : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘ দুই মাস ১২ দিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে আসার মধ‌্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি চালাচালির পর সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে আসে। প্রতিদিন ৪০টি ট্রাকে করে পণ‌্য আনা-নেওয়া করা হবে।