ঢাকাMonday , 8 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বরলই গ্রামের জোবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন রোলারচালক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির মাছ বোঝাই মিনি ট্রাক আমিরের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।