ঢাকাMonday , 8 June 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ট্রলি ভর্তি ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় ট্রলি ভর্তি ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পোরশার নিতপুর সরকারি গুদাম কর্মকর্তা আব্দুল মতিনের সহয়োগিতায় গুদাম থেকে সরকারি গম এক ছাত্রলীগের নেতার বাড়িতে পাচার করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত ১০টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
এ সময় নাসিরের বাড়ির সামনে থেকে একটি ট্রলি বোঝাই ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করে প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নাসির। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ ।
পরে এই ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা খাদ্য গুদাম অফিস পরিদর্শন করে ১৮০ বস্তা সরকারি গম পাচারের সত্যতা পান ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ জড়িতদের সবাইকে গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ‘মূল আসামী নাসির পলাতক রয়েছে। এ ঘটনায় অন্য যে কেউ জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করা হবে।’